কুষ্টিয়ায় দুই লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দুই লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় শিশুদের সুরক্ষায় শুরু হতে যাচ্ছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে এ কার্যক্রম। জেলার প্রায় ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছে, যা উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে জেলায় ৬টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১ হাজার ৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী এবং দুজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে।

উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ হাজার, দৌলতপুরে ৪৭ হাজার ৬১৩, মিরপুরে ৩৩ হাজার ৮৯৩, ভেড়ামারায় ২৪ হাজার ৬৯১, কুমারখালীতে ৩৮ হাজার ৮৪৩ এবং খোকসায় ১৪ হাজার ৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এ ছাড়া পৌরসভাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী কুষ্টিয়া পৌরসভায় ১৯ হাজার ৪৫০, ভেড়ামারা পৌরসভায় ২ হাজার ৬৮৬ এবং কুমারখালী পৌরসভায় ৪ হাজার ৫৪৪ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন আক্তার, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু,

দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, সময় টিভির স্টাফ রিপোর্টার এস এম রাশেদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদি হাসান, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন মানিক, দৈনিক আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি আরিফ মেহেমুদ,

জি টিভির কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক খবরওয়ালা পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন শুভ, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক শাহারিয়ার ইমরান মাটি, দি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি আমিন হাসান সহ সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলা ও পৌরসভাভিত্তিক মাইক্রোপ্ল্যান অনুযায়ী নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এজন্য অভিভাবকদের তাদের সন্তানদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।