মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন।
নববর্ষের সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুষ্টিয়া ২ নং আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব,আব্দুল গফুর।এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব,আরাফাত আমান আজিজ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,বাংলা নববর্ষের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, বাঙালির সংস্কৃতি ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন, রচনা, সংগীত ও নৃত্যসহ নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল নববর্ষের আনন্দ ও বাঙালিয়ানা উদযাপনের এক অনন্য পরিবেশ।
স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন আয়োজন এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।