সময়ের সঠিক ব্যবহার এবং আত্মনিয়ন্ত্রণই তোমাদের সফলতার চাবিকাঠি: অধ্যক্ষ সোহরাব উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সময়ের সঠিক ব্যবহার এবং আত্মনিয়ন্ত্রণই তোমাদের সফলতার চাবিকাঠি: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুরে নতুন সূর্য শিক্ষা নিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটনুর রহমান এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

গতকাল শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন সূর্য শিক্ষা নিকেতনের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম-উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সাহিত্যিত মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর ফিরোজা বুলবুল, হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম (আন্টু), ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মাহমুদ মোমিন প্রমূখ।

এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা। এই পরীক্ষাই তোমাদের ভবিষ্যৎ গঠনের একটি শক্ত ভিত্তি তৈরি করবে। তাই আমি তোমাদের বলবো, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মনিয়ন্ত্রণই তোমাদের সফলতার চাবিকাঠি। তোমরা একদিন পরিবার, সমাজ এবং দেশের জন্য গর্বের কারণ হয়ে উঠবে। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের জীবনের পরবর্তী ধাপে সফলতা অর্জনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।