দৌলতপুরে নকল সিগারেট উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে নকল সিগারেট উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৬ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যমানের ৪ হাজার ৮শ’ প্যাকেট নকল শুল্ক পরিশোধের ষ্ট্যাম্প ও ট্রেডমার্কযুক্ত রয়্যালস অফ লন্ডন ব্রান্ডের সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১২টা ১০মিনিটে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের জালাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে নকল সিগারেট সহ তার পুত্র মোহন ইসলাম (২৪) কে আটক করে কুষ্টিয়া র‌্যাব-১২। এসময় আসামী মোহনকে জিজ্ঞাসাবাদ করলে জানায় বস্তাগুলোতে থাকা সিগারেটের প্যাকেট, সিগারেট এবং গায়ে লাগানো শুল্ক পরিশোধের স্ট্যাম্পসমূহ নকল।

সে দীর্ঘদিন অবৈধভাবে নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ট্রেডমার্ক ব্যবহার করে নকল পণ্য নিজের হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল। ধৃত আসামী নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ট্রেডমার্ক ব্যবহার করে নকল পণ্য নিজের হেফাজতে রেখে বিক্রয় করে সরকারের রাজংস্ব আয়ের ক্ষতি সাধন করার দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় তার বিরুদ্ধে (মোহন) মামলা হয়।

জব্দকৃত আলামত স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে ব্রিটিশ আমেরিকান টৌবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে মামলার বাদী কাজী মরতুজা রেজা জানান, গোপন সূত্রে জানতে পারি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত মওলা বক্সের পুত্র জালাল উদ্দিনের বসত বাড়ীতে ব্রিটিশ আমেরিকান টৌব্যাকোর নকল রয়েল সিগারেট অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়াকে অবহিত করলে অভিযান পরিচালনা করে এসকল নকল রয়েল সিগারেট উদ্ধার করা হয়।