পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান ও চৌড়হাস নার্সারিতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান ও শহরের চৌড়হাস নার্সারি প্রাঙ্গনে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অংশ গ্রহণে বৃক্ষ রোপণ করা হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক “ক্লিন সিটি’ গ্রীণ সিটি” বাস্তবায়নে নগরীকে সবুজায়ন করতে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সোহরাব উদ্দিন। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও জনসাধারণ।

এ সময় জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ  উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। এই মহাপরিকল্পনার আওতায় খাস জমি, সড়ক-মহাসড়কের পাশে, নদীর পাড়ে এবং সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। তারই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান ও চৌড়হাস নার্সারীতে বৃক্ষরোপণ ও পরিদর্শন করেন। 

জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন সবাইকে একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেন কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনএই কর্মসূচিটি বিএনপি’র ৩১-দফা পরিকল্পনার অংশ, যার মধ্যে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বা জাতীয় সবুজ মিশনের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেয়ার কথা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়াতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। কুষ্টিয়ার প্রতিটি মানুষকে গাছ লাগানো এবং তা লালন-পালনের জন্য আহ্বান জানান তিনি। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের কর্মসূচি চলমান থাকবে।

তিনি আরো বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সাদুবাদ জানিয়ে তিনি বলেন, একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব কুষ্টিয়া গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা উচিৎ।