বিশেষ প্রতিনিধি ॥ দেশব্যাপী হামের আকস্মিক প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতা। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া রোগী ও সংশ্লিষ্ট ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সুচিকিৎসা নিশ্চিত করণে আলোচনা করেছেন তিনি। এসময় সদর হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম, সামাজিক সংগঠন “ভিশন কুষ্টিয়া” এর প্রধান উপদেষ্টা লিনা জাকির।
এছাড়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ভিশন কুষ্টিয়া সংগঠনের সভাপতি খোন্দকার আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সংগ্রামসহ অন্যান্য চিকিৎসক, নার্স উপস্থিত ছিলেন। জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর হাসপাতালে গিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাধীন শিশু ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে আলোচনা করলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
পরিদর্শনকালে বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দেশব্যাপী হামের এমন প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক। এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে কুষ্টিয়ায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবগত করা হবে বলে তিনি জানান। তিনি, “হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, টিকা এবং চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
একইসাথে জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে মানুষ সময়মতো টিকা গ্রহণ করে এবং এই রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে।এ সময় তিনি হাসপাতালের অবকাঠামো ও সেবার মান নিয়েও কথা বলেন। প্রকৌশলী জাকির হোসেন সরকার রোগীদের সেবা নিশ্চিতে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
