কুষ্টিয়াকে মডেল শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়াকে মডেল শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ক্লিন সিটি-গ্রীন সিটি গড়তে, কুষ্টিয়া শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং গতিশীল করতে, ঝবপড়হফধৎু ঞৎধহংভবৎ ঝঃধঃরড়হ (ঝঞঝ) নির্মাণের এর লক্ষ্যে, পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর সমন্বয়ে বিভিন্ন সাইট পরিদর্শন করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) সকালে শহরের বিভিন্ন সাইট পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এর আগে গত ১০ মার্চ কুষ্টিয়া শহরের “ডধংঃব গধহধমবসবহঃ ঝুংঃবস” এর আধুনিকায়নে, শহরের বিভিন্ন স্থানে ১০ টা ঝবপড়হফধৎু ঞৎধহংভবৎ ঝঃধঃরড়হ (ঝঞঝ) স্থাপনের প্রস্তাবনা করেন প্রকৌশলী জাকির হোসেন সরকার।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ক্লিন সিটি-গ্রীন সিটি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া শহরকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সাইট পরিদর্শন করেন বিএনপির এই শীর্ষ নেতা। পরিদর্শনকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “ক্লিন সিটি-গ্রীন সিটি” কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগরীতে পরিণত করা। কুষ্টিয়া শহরকে সেই পরিকল্পনার আওতায় একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নাগরিকদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া প্রতিনিয়ত ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে প্রকৌশলী জাকির হোসেন সরকার শহরকে পরিচ্ছন্ন করতে ময়লা আবর্জনা পরিস্কার করছেন। শহরকে সবুজায়ন করতে এর আগে এই সংগঠনের মাধ্যমে জাকির হোসেন সরকার সড়কের আইল্যান্ডে কয়েক কিলোমিটার বিভিন্ন গাছ লাগিয়েছেন। প্রতিনিয়ত সে সকল গাছের পরিচর্যাও করেন তিনি।