কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার ১৪ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোরস্থান নদীর ঘাট নামক স্থানে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা গেলে টহল দল দ্রুত উক্ত স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি কার্যক্রমের এক পর্যায়ে উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ১৭,৫০০/- (সতেরো হাজার পাঁচশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।