কুষ্টিয়ায় জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ইফতার মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫ টার দিকে শহরের ধোয়া রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনতা ব্যাংক পিএলসি, কুষ্টিয়া এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক ড. শাহ চঞ্চল কুমার। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি, কুষ্টিয়া এরিয়ার সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাবুল।

এছাড়া ইফতার মাহফিলে কল্যাণ সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ, জনতা ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ড. শাহ চঞ্চল কুমার বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ব্যক্তি জীবন ও কর্মক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তবে একে অপরের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহব্বান জানান তিনি। এদিকে ইফতারের পূর্বে দেশ, জাতি এবং জনতা ব্যাংকের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।