খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই মার্চ ২০২৬, ২:১২ এএম

ভেড়ামারা প্রতিনিধি ॥ আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্য নিয়ে পালিত হলো ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস২০২৬। গতকাল রবিবার (৮ মার্চ) ভেড়ামারা উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। নারী অধিকার নিয়ে আলোচনা করেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার।
জাতীয় মহিলা সংস্থা’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গল্পকার কবি ও সংঠক আসমান আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। আলোচনায় অংশ নেন ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, আই সি টি কর্মকর্তা মর্জিনা খাতুন এবং জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী কামরুন্নাহার ও মিথিলা ফারজানা প্রমুখ। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য