বিশেষ প্রতিনিধি ॥ ঢাকায় কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে অবস্থিত আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকার কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকার সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। সদস্য সচিব ডা. মাসুম আলী ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক পরিচালনা করেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতারের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
