কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জমি নিয়ে দ্বন্দ্ব হামলা পালটা হামলায় আহত ৮

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলা পালটা হামলা ও ঘর-বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।এঘটনায় আহতদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

খোকসায় জমি নিয়ে দ্বন্দ্ব হামলা পালটা হামলায় আহত ৮

খোকসায় জমি নিয়ে দ্বন্দ্ব হামলা পালটা হামলায় আহত ৮
খোকসায় জমি নিয়ে দ্বন্দ্ব হামলা পালটা হামলায় আহত ৮

শনিবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলা সদরের চরপাড়ার শরিকানা সম্পত্তির সীমানা নির্দ্ধারণ নিয়ে দৃঘ্যদিন ধরে দুপক্ষের মধ্যে ঝামেলা চলে আসছিলো তারই সূত্রপাতে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুল মজিদ ও তার চাচাত ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা সাহেব আলীর মধ্যে জমির সীমানা নির্দ্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে আব্দুল মজিদের ছেলেরা পৌরসভার সার্ভেয়ারের মাধ্যমে বিবাদপূর্ণ জমির সীমানা নির্দ্ধারণ করে সীমানায় সিমেন্টের কয়েকটি ছোট খুটি পুতে রেখে যায়। পরে বিকালে সাহেব আলীর লোকেরা সীমানা পিলার গুলো তুলে ফেলায় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন আব্দুুল মজিদের বাড়িতে ব্যাপক হামলা ও লুট-পাট ও ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে ।

এ হামলায় আহতরা হলেন, সাজ্জাদ হোসেন সাকিব (২৬), জুয়েল (২৪), আমজাদ হোসেন (৫৫), রিপন (৩৫) ও রকি (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এবিষয়ে খোকসা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হামিদের সাথে কথা হলে তিনি জানান, পৌরসভার সার্ভেয়ার দিয়ে সকালে জমিটির সীমানা নির্দ্ধারণ করা হয়। এ সময় তিনজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তখন সাহেব আলীকে বলা হয়েছিল, দুই পক্ষই স্বস্ববস্থানে থাকবে। কেউ প্রতিপক্ষের দখল জমিতে আসতে পারবেন না। ঈদের পর পৌরসভায় বসে সমাধান করা হবে। কিন্তু সে কথা না শুনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা ও লুট-পাটের ঘটনা ঘটিয়েছে। অপরাধিদের বিচারের দাবি করেন তিনি।

Glive24.com Logo 252x68 px White খোকসায় জমি নিয়ে দ্বন্দ্ব হামলা পালটা হামলায় আহত ৮

আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম সুমন জানান, প্রায় ২০ শতাংশ জমির সীমানা পিলার তুলে ফেলার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে হামলা চালিয়েছে তাদের উপর। হামলা কারীরা তার বাড়ি থেকে প্রায় ১৪ লাখ নগদ টাকা ও ৭ ভড়ি স্বর্ণের অলংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। প্রায় ২০/২৫ জন অংশ নিয়ে এই সন্ত্রাসী হামলায় করে বলে অভিযোগ। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা সাহেব আলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, তাকে না জানিয়ে জমির সীমানা নির্দ্ধারণ করে খুটি পুতে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার উপর হামলা চালানো হয়। তিনি এ বিষয়ে মামলা করবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফর্ড করা হয়েছে। বাঁকীরা ভালো আছেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফা হাবিবউল্লাহ বলেন,দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসছিলো শনিবার হামলা পালটা হামলার ঘটনা ঘটেছে বেশ কয়েকজন আহত হয়েছে।তবে এখন পযন্ত কেও অভিযোগ দায়ের করেনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর