শেখ হাসিনা এদেশের মানুষের কাছে মায়ের মত -হানিফ এমপি
রবিবার ১৬ এপ্রিল সকাল ১০ টায় কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি তার নিজ বাড়িতে কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে ৩২০ জন অসহায় ও দুস্থ্যদের ঈদ উপহার হিসাবে ১ কেজি সেমাই, চিনি ১ কেজি, ৫ কেজি চাউল, হাফ কেজি কালায় ডাউল, হাফ কেজি মশুরের ডাউল, ১ কেজি সোয়াবিন তেল, ৪ কেজি আলু, লবন ১ কেজি, ১ কেজি পাউডার ও ১ কেজি পোলাও চাউল বিতরণ করা হয়।

শেখ হাসিনা এদেশের মানুষের কাছে মায়ের মত -হানিফ এমপি
এছাড়াও মাহাবুব উল আলম হানিফ এমপি দুপুর ১২ টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে ১০ কেজি চাউল, ১ কেজি চিনি ও একটি করে প্যাকেট সেমাই দেন । সেই সাথে কুষ্টিয়া সমাজ সেবা অধিদপ্তর পক্ষ থেকে ভিক্ষুকদের পূর্ণবাসনের লক্ষ্যে ৭৮ জন ভিক্ষুকের মাঝে ৫৫৭৫ (পাঁচ হাজার পাঁচ শত পঁচাত্তর) টাকার চেক প্রদান সহ ২০ জন অসুস্থ মানুষের মাঝে ২৫০০ (পঁচিশ শত) টাকার এক কালিন অনুদানের চেক হস্তাস্তর করেন ।
অসহায়, অসুস্থ ও দুস্থদের মাঝে ঈদ উপহার ও চেক বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দীন খান ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ্যাড. শেখ মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর সৈকত আলী বকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ,স,ম এ্যাডভোকেট আক্তারউজ্জামান মাসুম, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জেলা যুবলীগের সভাপতি রবিউল, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রেহেনা মজিদ সহ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিরা ।

ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে আতাউর রহমান আতা বলেন, জেলা পরিষদের অর্থায়নে জেলা ব্যাপি প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে । যেহেতু আমরা জেলা শহরের মানুষ, তাই আমরা বরাদ্দ একটু বেশী পাবো । এটাই বাস্তবতা এবং এটাই আমাদের অধিকার ।
আতাউর রহমান আতা আরো বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন । নির্বাচনের আগে আমরা এই ভাবে আপনাদের আর কোন দিন হয়তো একত্রিত করতে পারবো না । বিগত দিনের যে সামাজিকতা, বিগত দিনে যারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি এবং খুনাখুনি করেছেন, তারা আজকে নেতার কাছে ওয়াদা করে যাবেন এটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে । এর কোন বিকল্প নেই ।

শেখ হাসিনা এদেশের মানুষের কাছে মায়ের মত -হানিফ এমপি
ঈদ উপহার বিতরন কালে মাহাবুব উল আলম হানিফ এমপি বলেন, শেখ হাসিনা শুধূ প্রধানমন্ত্রী না, উনি এদেশের মানুষের কাছে মায়ের মত । তা তিনি তার আচরণ দিয়ে প্রমাণ করেছেন । মা যেমন সন্তানকে আগলে রাখে, শেখ হাসিনা’ও এদেশের মানুষকে সন্তানের মত আগলে রেখেছেন । বিশেষ করে গরীব, দূঃখী ও অসহায় মানুষের মথার উপরে সে ছায়ার মত আছে ।
মাহাবুব উল আলম হানিফ এমপি আরো বলেন, আজকে আপনারা যে বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা ও মাতৃকালীন ভাতা পাচ্ছেন, এগুলো বাংলাদেশে কেউ আগে চিন্তাই করে নাই ।
হানিফ এমপি আরো বলেন, আজকে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই আমরা খেয়ে পরে বাঁচতে পারতেছি। এই বাংলাদেশে যখন একসময় ৭ কোটি মানুষ ছিলো ৬৯-৭০ সালে, তখনো কিন্তু খাদ্য ঘাটতি ছিলো, দুই বেলা মানুষ খাইতো । আজ বাংলাদেশে মানুষের সংখ্যা প্রায় ১৮ কোটি । সেই সাথে আমাদের চাষযোগ্য জমির পরিমানও কমে গেছে । তারপরও বাংলাদেশের মানুষ তিন বেলা খাওয়ার সুযোগ পাচ্ছে । কারণ এই সরকারের আমলে কৃষি খাতে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে । বিপ্লব হয়েছে বলা যায় ।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, কুষ্টিয়ায় এই সরকারের আমলে উন্নয়ন হয়েছে, মেডিকেল হয়েছে, হরিপুর শেখ রাসেল সেতু হয়েছে, আধুনিক শিল্পকলা হয়েছে ও বাইপাস সড়ক সহ বিভিন্ন উন্নয়ন হয়েছে । বিশেষ করে মানুষের বসবাসের জন্য শান্তির পরিবেশ হয়েছে ।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান আরো বলেন, আমরা শুনি, জানি এবং বিশ্বাস করি” আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা নিজেদের মধ্যে সমস্ত বিভেদ ভূলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের সাথে প্রতিযোগিতা করার মত কোন দলই নাই” । সারা বাংলাদেশে মাত্র ১৬ টি জেলায় ভারতীয় ভিসা সেন্টার আছে, তার মধ্যে কুষ্টিয়ায় একটি । এটা অনেক গর্বের বিষয় । আমাদের আর রাজশাহীতে বা যশোর গিয়ে ভিসা নিতে যে কষ্ট হয়, সেই কষ্ট লাঘোব করার জন্য আমাদের নেতা যে পরিশ্রম করেছেন, জেলা পরিষদ পক্ষ থেকে আমরা সেটা বাস্তবায়ন করেছি । ভিসা নিতে আমাদের আর কষ্ট করতে হবে না ।
