কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি মোঃ সোহাগ হোসেন (১৬) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ সোহাগ হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর এলাকার মোঃ সিদ্দিক প্রামানিকের ছেলে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৯ মে ২০২৩ ইং তারিখ রাত ০২:০০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নাম্বার-৭১, তারিখ-২৮ এপ্রিল ২০২৩, ধারা-৩৬৫/৩৪ পেনাল কোড এর ০১ জন সন্দিগ্ধ পলাতক আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ সোহাগ হোসেন কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।

