কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

কুষ্টিয়া কুমারখালী সেরকান্দি গ্ৰামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় গাঁজা সেবনের দায়ে ৩ জনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড
কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে আটকৃতদের কুষ্টিয়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, কুমারখালী বাখই মহব্বতপুর গ্ৰামের আকাই এর ছেলে রবিউল ইসলাম (৩৫)কে, ১ মাস ও বড় মাটিয়াট গ্ৰামের আব্দুল হামিক এর ছেলে সুজন (৩২) কে ২ মাস, সেরকান্ডি গ্ৰামের মৃত দুলাল শেখের ছেলে আমিরুল ইসলাম (৫০) কে ৩ মাসের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত।

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বলেন, জেলা জুড়ে নিয়মিতই আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। তারই অংশ হিসেবে কুমারখালীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কুমারখালী শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়।

এসময় আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান চলমান রয়েছে, সামনের দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর