কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে কলেজ ছাত্রী কে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

কুষ্টিয়া কুমারখালীতে কলেজ ছাত্রী কে রাস্তার মধ্যে শ্লীলতাহানির অভিযোগে। রাকিব নামে এক যুবককে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। আটককৃত রাকিব শেখ (২৩) কয়া ইউনিয়নের ভেদুরী গ্ৰামের মিন্টু শেখের ছেলে ।

কুমারখালীতে কলেজ ছাত্রী কে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

কুমারখালীতে কলেজ ছাত্রী কে শ্লীলতাহানির অভিযোগে আটক ১
কুমারখালীতে কলেজ ছাত্রী কে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্যমতে জানা যায় (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কয়া মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কলেজ সংলগ্ন এলাকায় ফাঁকা মাঠের রাস্তার উপর কলেজ ছাত্রী কে মারধর এবং শ্লীলতাহানি করে শাহিন ও রাকিব নামে দুই যুবক। সেই সময় কলেজ ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে কলেজ ছাত্রীর বাবা (২৬ শে আগস্ট) রাতে শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্ৰামের মোঃ জামাল শেখের ছেলে শাহীন শেখ (৩০) কে প্রধান আসামি করে আরো অজ্ঞাতনামা ৩/৪ এর নামে মামলা দায়ের করে। মামলা নং -২৫।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম আকিব বলেন, কয়া মহাবিদ্যালয়ের এক ছাত্রী কে শ্লীলতাহানির ঘটনায়, কুমারখালী থানায় মামলা হয়। তারি পরিপ্রেক্ষিতে বখাটে যুবকের মধ্যে থেকে রাকিব নামে এক জন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে কলেজ ছাত্রী কে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর