কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৩
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা'র জন্মদিন পালন

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

এসময় সভাপতির হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের নিহত সকল মুক্তিযোদ্ধা স্মরণে ও আত্মার মাগফেরাত কামনাই এক মিনিট নিরবতা পালন করা হয় ও পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এছাড়া গীতা থেকে পাঠ করেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিলা রানী বসু।

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা:আমিনুল হক রতন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ খ ম আক্তারুজ্জামান মাছুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা বিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলি বকুল, জেলা আওয়ামী লীগের সদস্য, হাবিবুর রহমান পুলক,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা সবুজ,কুষ্টিয়া জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শম্পা মাহমুদ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার,কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  শিমুল খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন জেলা আওয়ামীলীগ সহ বঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা'র জন্মদিন পালন
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দল করতে গিয়ে আমরা কত ব্যাথা কত কষ্ট পেয়েছি তবুও দল ছেড়ে যায়নি। আজকে সারা বাংলাদেশের মানুষ আশা ভরসার আশ্রয় স্থল শেখ হাসিনার জন্মদিন । আমরা যারা আওয়ামী লীগ করি আজকে শপথ নিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নাই। আজকে এই দেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে বাংলাদেশে, সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, সামনে নির্বাচনে অশুভ শক্তিতে পরাজিত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে হয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

আলোচনা সভার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন আগামী দিন একাত্তরের যেমন মুক্তিযুদ্ধ হয়েছিলো আবার এবার নির্বাচন কিন্তু একটা মুক্তিযুদ্ধ। সামনে এবারের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে, বর্তমানে শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি তে অবস্থান করছেন।তিনি দেশে এসে যে নির্দেশনা দিবেন সেভাবে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই হবে । আজকে বিএনপি ছন্নছাড়া হয়ে তারা মাঝে মাঝে পদযাত্রা করছে, তাই সবাইকে বলতে চাই সবকিছু রাজপথে প্রতিরোধ করতে হবে। অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করছে তাই তাদের কে দাত ভাঙ্গা জবাব দিতে হবে। এখন তারা মানবাধিকারের কথা বলে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়, যখন গ্রেনেড হামলা করা হয় তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিলো। তাই  আজকে বলবো সামনে নির্বাচন আরে নির্বাচনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আপনারা জানেন আজকে মাহাবুবউল আলম হানিফ সাহেব কুষ্টিয়ায় ব্যাপাক উন্নয়ন করেছেন, আগে কুষ্টিয়ার মানুষ অশান্তিতে থাকতো সেই অশান্তির জনপদে শান্তি ফিরিয়ে এনেছেন মাহবুউল আলম হানিফ সাহেব।তাই এই উন্নয়ন কে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শুধু সামনে বার না বার বার ক্ষমতায় আসবে কারণ শেখ হাসিনা দেশে উন্নয়ন করেছে দেশে শান্তি এনেছেন। দেশীও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা সরকার আগামীতেও ক্ষমতাই আসবে।