কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ॥ সম্প্রতি শিশু রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সামাজিক সংগঠন। ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গতকাল শনিবার (২৩ মে) বিকেলে কুষ্টিয়া েেপৗরসভার সম্মুখে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া  শাখা ও নতুন প্রজন্মের সাংস্কৃতিক সংগঠন  “তরঙ্গ” কুষ্টিয়া এই মানববন্ধনের আয়োজন করেন।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি অশোক সাহা, সার্বিক সঞ্চালনা করেন তরঙ্গের সাধারন সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না। বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, উক্ত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রিনা বিশ্বাস, আবৃত্তিকার শঙ্খু শেখড় চক্রবর্তী, সংগীত শিল্পী তাসফি পারভেজ রোহান, সিনিয়র সাংবাদিক লাকী মিজান সহ অনেকে। এছাড়া মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিয়েছে। একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর বাস্তবায়ন জরুরি। সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বচ্চ শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর