শিক্ষার পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : এমপি হানিফ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়াররিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে সোহান’স ভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। শিক্ষার পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : এমপি হানিফ।

শিক্ষার পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : এমপি হানিফ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। সোহান’স ভার্সিটি অ্যাডমিশন কোচিং এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদুল ইসলাম সোহানের সভাপতিত্বে এসময় সারা বাংলাদেশের প্রায় ৪০০ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবউল আলম হানিফ বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমে একটা জাতি তৈরী হয় , একটা দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নাই, শিক্ষার পাশাপাশি নিজেকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ মানুষ না হলে শিক্ষার কোন মূল্য নাই , একজন মানুষ যদি আদর্শ হয় তাহলে সে দেশ কে গড়ে তুলতে পারে, পরিবার কে গড়ে তুলতে পারে এমনি নিজেকে গড়ে তুলতে পারে,আমাদের জাতির সবথেকে বড় সমস্যা হলো আমরা নীতি-নৈতিকতার দিক থেকে পিছিয়ে পড়েছি। আজকে এখানকার ছাত্রছাত্রীরাই এক সময় দেশের নেতৃত্ব দিবে তাই তোমাদের দেশে এবং দেশের স্বাধীনতা সম্পর্কে জানতে হবে, স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদানকে ভুলে যাওয়া যাবে না।
এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজে মৌলবাদীরা শিক্ষার্থীদের ভিন্ন পথে প্রভাবিত করার চেষ্টা করছে। মহান মুক্তিযুদ্ধের সময় ধর্মের দোহাই দিয়ে রাজাকার আলবদর জামায়াতে রা বাংলাদেশের মা বোন দের পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছিলো, আর সেই ধর্মান্ধ দলগুলো এখন শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বর্তমান বাংলাদেশ দুই ভাগে বিভক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাধীনতা স্বপক্ষের আর সেই বিএনপির সাথে আছে স্বাধীনতার বিপক্ষের শক্তি।১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তারই কন্যার জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে দেশ এগিয়ে চলছে। এইযে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু বরাবরের মতই বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বর্তমানে বাংলাদেশে পশ্চিমা ষড়যন্ত্র চলছে। সেই মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশ কে ভেটো দিয়েছিলো, কিন্তু রাশিয়ার সহ অনেক দেশ বাংলাদেশের কে সাপোর্ট করেছেন, সেই ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে জিতে গিয়েছিলো সেই কষ্ট আমেরিকা সহ্য করতে না পারে এখোনও তারা ষড়যন্ত্র করছে।তারা সুদের ব্যবসায়ী ড.ইউনুস কে শান্তিতে নোবেল পুরুষ্কার দিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের ব্রিফকালে হানিফ আরো বলেন অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানের দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বিএনপি কখনো আইন ও বিচারে বিশ্বাস করে না কোন অপরাধের বিচার হলেই তাদের হাতে ঘা লাগে। ২০১৩ সালে হেফাজতের তান্ডব নিয়ে আদিলুর রহমানের মিথ্যা তথ্য দিয়ে ছিলো সে দিন ৬১ জন হত্যা ঘুমের শিকার হয়েছে। তার তথ্যের ভিত্তিতে দেশী- বিদেশী গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়েছিল। সেই তথ্য ভিত্তিতে পরে দেখা যায় ৬১ জনের মধ্যে ১১ জন জীবিত এবং বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছিল তারা। এই মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করার জন্য তার বিচার হয়েছে।
![]()
বিশেষ অতিথি আতাউর রহমান আতা বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণেই বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন প্রধানমন্ত্রী, যার কারনে আজকে শিক্ষাকে প্রসার এবং প্রসারিত করেছেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরকেই ভূমিকা পালন করতে হবে। আজকে কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যার একমাত্র কৃতিত্ব জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির, তবে তার দৃষ্টিতে কুষ্টিয়াতে মাত্র ৩০ শতাংশ উন্নয়ন হয়েছে তার কল্পনাতে এখনো ৭০% উন্নয়ন কুষ্টিয়াতে বাকি রয়েছে। আজকে কুষ্টিয়া আইন-শৃঙ্খলার অবস্থা এতটা ভালো যে রাত বিরাত সবাই অবাধে ঘোরাফেরা ও প্রয়োজনীয় কাজ করতে পারছে।আপনারা জানেন বিগত সরকার কি উন্নয়ন করেছেন, তাই আগামী এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাতে এই শিক্ষার্থীদের ভূমিকা রাখা দরকার।
