কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী আটক

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয়নপুর গ্রামে স্ত্রীকে ইলেকট্রিক শক গান দিয়ে হত্যাচেষ্টা ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী শিহাব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিহাব আলীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব আলী উপজেলার নয়নপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তাঁর স্ত্রী তিথি খাতুন অভিযোগ করেছেন, স্বামী তাঁকে ইলেকট্রিক শক দিয়ে হত্যার চেষ্টা করেন এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ঘটনার সময় শিহাব আলী মাদক সেবন করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

 

ঘটনার খবর পেয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন আফরোজ খসরু, মিরপুর থানা পুলিশের সদস্য, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ অভিযুক্ত শিহাব আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী স্ত্রী তিথি খাতুন বাদী হয়ে মামলা দায়ের করছেন। মামলায় তাঁর বাবা ও মাকে সাক্ষী রাখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

স্ত্রীর ওপর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর