খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৫ই আগস্ট ২০২৬, ৩:১৩ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রজুড়ে প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মোট প্রায় ১ হাজার ৬০০টি আবেদন জমা পড়ে।
এসব আবেদনকারীর মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালন করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার্থীরাও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য