কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’-এর ফাইনাল খেলা। গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রাণি সম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার কে.এম. মহিউদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।” সবশেষে টুর্নামেন্টের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর