কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে এনসিপির ভ্যান মিছিল

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এনসিপির উদ্যোগে ১১ দলের লংমার্চ সফল করতে এক ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার মিরপুর উপজেলার আমলা ফুটবল মাঠ থেকে এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের নেতৃত্বে এ ভ্যান মিছিল বের হয়।

 

 মিছিলটি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা প্রদক্ষিণ করে পুনঃরায় আমলা ফুটবল মাঠে শেষ হয়। 

 

এ সময়ে উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নওজেশ আহম্মেদ শান্ত, সদস্য সচিব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

ভ্যান মিছিলের পূর্বে এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পুরণে ব্যার্থ হয়েছে। গ্যাসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনী দ্রব্যে উর্ধ্বগতি জনজীবনে নার্ভিঃশ্বাস বয়ে এনেছে। দলীয় নেতা-কর্মীদের মাঝে সারের ডিলার ভাগবাটোয়ারা করা হয়েছে।

 

তিনি গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ তেল গ্যাস ও সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবি জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর