খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই মে ২০২৩, ৮:২০ পিএম

কুষ্টিয়া কুমারখালী বাঁশগ্ৰাম আলাউদ্দিন আহমেদ ডিগ্ৰি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামীলীগ নেতা মরহুম আলী হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনাইটেড ম্যাধমিক বিদ্যালয় মাঠে বাগুলাট ইউনিয়নবাসীর আয়োজনে
স্মরণসভায় কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠা সহ সভাপতি আজিজুল হক ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শংকর মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনসহ প্রমূখ।

ছাত্রলীগের নেতা শাওন ও জিহাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মরহুম আলী হোসেনের স্ত্রী এই সময় তার স্বামীর জন্য দোয়া প্রার্থনা করেন।
মন্তব্য