কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় আলেম-ওলামাদের শীর্ষক আলোচনা সভা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ভেড়ামারায় আলেম-ওলামাদের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা ইসলামি ফাউন্ডেশন আয়োজিত মাদক, সন্ত্রাস, বিরোধে আলেম ওলামাদের শীর্ষক আলোচনা সভা ভেড়ামারা উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা উপ-পরিচালক হেলালউজ্জামান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নুরুল আমিন জসিম ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর ফিল্ড অফিসার আমীর  হাবিবুর রহমান। এছাড়া উপজেলা থেকে আগত বিভিন্ন মসজিদের ইমামগণ। পরে দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সভা  শেষ হয়।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর