কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান  

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার মোসলেমপুর-বারোমাইল এলাকায় গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঁচ ঘণ্টার অভিযানে অবৈধ এম এস এস ব্রিকসের কিলন ও চিমনি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার মোসলেমপুর-বারোমাইল এলাকায় অবস্থিত ইটভাটাটির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। চলতি ইটভাটা মৌসুমে এম এস এস ব্রিকসের বিরুদ্ধে এটি ছিল তৃতীয় অভিযান। অভিযানে এক্সকাভেটরের সাহায্যে ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

 

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আকন্দ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, ভেড়ামারা থানা-পুলিশ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

 

পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর