কুষ্টিয়ায় হতে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা
১০ মার্চ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে জেলা ইজতেমা, এবারের ইজতেমার মাঠ উত্তর আমলাপাড়া ঘোড়ার ঘাট থেকে হরিপুর ব্রিজ সংলগ্ন গড়াই নদীর তীরে অনুষ্ঠিত হবে।

১০ মার্চ (শুক্রবার) ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে, চলবে ১৩ মার্চ (সোমবার) পর্যন্ত। তিন দিনব্যাপী এই ইজতেমায়, ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও আলেমগণ।

কুষ্টিয়ার ইজতেমা মাঠে বিভিন্ন মুসলিম দেশ থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন।
কুষ্টিয়ায় তাবলীগ জামাতের আমির মো: আতিকুর রহমান জানান, ইতিমধ্যে কুষ্টিয়া জেলাতে ৫টি বিদেশি জামাত দাওয়াতের কাজে রয়েছে। তারা কুষ্টিয়া জেলা ইজ-তেমায় অংশ নেবেন।
আরও পড়ুন:
