কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি ॥ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝাল চত্বরে গিয়ে তা শেষ হয়।

 

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দড়ি আছে রেডি’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসঙ্গে চলে না’ এবং ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের সারা বাংলাদেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরেছে। পুরো দেশে তারা যে বোমাবাজি করছে, গাড়িতে আগুন দিচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে রাজপথে তাদের মোকাবিলা করবে।

 

‘ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাজনীতি করে, সাধারণ শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। কোনো ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্টের ঠিকানা এই ক্যাম্পাসে ও এই বাংলাদেশে হবে না।’

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর