কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খোকসা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে র‌্যালির পরিবেশ। র‌্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ রাজুর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক ডলার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু, ছাত্রনেতা আদিত্য সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‌্যালিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর