কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২’শ ৬০ জন শিশু শিক্ষার্থী

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বেসরকারি উদ্যগে শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেভস স্টাইপেন্ড একাডেমির আয়োজনে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বৃত্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক অধ্যাপক শাহ আক্তার মামুন, মিরপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ।

নেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মজিবুল হক বলেন, অদম্য মেধাবীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে প্রতিবারের মতো এ বছর নেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে মিরপুর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করি। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর