কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ‘মার্কেট এক্টর বিজনেস স্কুল (ম্যাবস)’ কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ কৃষি বিপণন অধিদপ্তরের আওতাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএই) প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলার মার্কেট এক্টর বিজনেস স্কুলের ব্যবস্থাপনা কমিটি (ম্যাবস)’ গঠন করা হয়েছে।

 

সদস্যদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ৯ সদস্যবিশিষ্ট এ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাসনা খাতুন, দপ্তর সম্পাদক  নির্বাচিত হয়েছেন সুবর্না আক্তার, সাংগঠনিক সম্পাদক – নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ। এছাড়াও সদস্য ৪ জন হলো রেজাউল করিম, বাদশা আলম, ইবাদত আলী, ইউসুফ আলী।

 

নবগঠিত ব্যবস্থাপনা কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এ কমিটি মার্কেট এক্টর বিজনেস স্কুলের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।

 

এরআগে সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে এবং ‘মার্কেট এক্টর বিজনেস স্কুল’ গঠনের উদ্যোগ, সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

 

কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান মুনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার-ডিএএম অঙ্গ)-এর সিনিয়র মনিটরিং অফিসার নিখিল চন্দ্র দে, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রুপালি খাতুন প্রমুখ। 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার মাঠ ও বাজার পরিদর্শক জিয়া হায়দার। 

 

কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান মুন বলেন, সাধারণ চালের তুলনায় সুগন্ধি চালের বাজারমূল্য বেশি এবং এর বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে। পরিকল্পিত উৎপাদন, মানসম্মত প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে সুগন্ধি চাল চাষের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। এ জন্য কৃষকদের উৎপাদনের পাশাপাশি বাজার ও ব্যবসা ব্যবস্থাপনা সম্পর্কেও দক্ষতা অর্জন করতে হবে। এর ফলে সুগন্ধি চালসহ সম্ভাবনাময় কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

 

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ‘মার্কেট এক্টর বিজনেস স্কুল (ম্যাবস)’ গঠনের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর