কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের পাশের খাদ থেকে অজ্ঞাত বৃদ্ধা নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত রেলওয়ের খাদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরিচয় সনাক্তের কাজ চলছে। উদ্ধারকৃত নারীর শরীরের বিভিন্ন অংশ পচে ও গলে গিয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে রেলওয়ের পাশের খাদে স্থানরয়রা অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ দেখতে পায়। এসময় তারা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। এলাকাবাসী ও পুলিশের ধারণা, মরদেহটি আরও দু-তিন দিন এই খাদেই ছিল। ফলে তার শরীরের বিভিন্ন অংশ পচে ও গলে গিয়েছিল।

স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, তারা অজ্ঞাত নারীর মরদেহটি খাদে ভাসতে দেখে পুলিশকে জানায়। মৃত্যুর পূর্বে এই নারীকে এই এলাকায় কখনও দেখা যায়নি। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেলওয়ের খাদে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য আশেপাশের থানা, পিবিআই ও সিআইডি টিমকে খবর পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক প্রায় ৬০ থেকে ৬৫ হবে এবং তার চুল পাকা। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর