কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন গ্রেপ্তার

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহ ইটের ভাটা  থেকে ট্রাক্টর ডাকাতির ওয়ারেন্ট  ভুক্ত আসামি। ডাকাতি মামলার এজাহার ও ওয়ারেন্টভুক্ত আসামি সুমন হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। 

 

গতকাল বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সুমন হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই উপজেলার এসবিসি ইটভাটার মালিক খন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে কুমারখালী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও এজাহার অনুযায়ী উক্ত ঘটনার সাথে সুমনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, “গ্রেপ্তারকৃত সুমন একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর