কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর কুষ্টিয়া শহরের বাবর আলী গেটে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জেলা বিএনপির সদস্য আবু তালেব।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মাহবুব হাসান রাজু, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম মনির, শিহাব উদ্দিন, শহর স্বেচ্ছাসেবক দলের আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেন দুলাল, সাবেক ছাত্রদল নেতা টুটুল হোসেন, সুজন রানা, ছাত্রদল নেতা নাফিজ আহমেদ নিবিড়, ফয়সাল, অনিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।









