কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি জোরদারের নির্দেশ উপাচার্যের

ইবি প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সফর সামনে রেখে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ উপলক্ষে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, প্রটোকল ব্যবস্থাপনা ও চলমান উন্নয়নকাজের অগ্রগতি তদারকিতে গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সভায় ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া, কাজের মান বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সরেজমিনে তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সড়ক, প্রশাসনিক ও একাডেমিক ভবন, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সমন্বিত, পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ ও কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে প্রটোকল-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রস্তুতিতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’

 

এছাড়া পূর্ববর্তী সভাগুলোতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। বাস্তবায়নাধীন সিদ্ধান্তগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা এবং দ্রুত কাজ সম্পন্ন করার উপায় নিয়ে আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেন উপাচার্য।

 

সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা, যাতায়াত, অতিথিদের অভ্যর্থনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, স্থান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলোও সভায় গুরুত্ব পায়। সফরের চূড়ান্ত সময়সূচি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে মতামত দেন সদস্যরা।

 

সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা তাদের মতামত, পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরেন। উপাচার্য তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

 

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ স্টিয়ারিং কমিটির সদস্যরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর