খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৪২ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ ক্লাবের সামনে যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আখতারুজ্জামান ওরফে কাজল মাজমাদার। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় কাজল মাজমাদার বলেন, বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন কাজ বাস্তবায়নে দল আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন- ইনশাআল্লাহ, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রাস্তার কাজ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি এই আসনে আমাদের দলের একজন সংসদ সদস্য নির্বাচিত হতেন, তাহলে কাজটি বাস্তবায়ন করা আরও সহজ হতো। তিনি আরও বলেন, অতীতে নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বাসী।
“আমরা যেটা বলি সেটা করার চেষ্টা করি,” উল্লেখ করে বলেন, তিনি এই এলাকারই সন্তান এবং অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন। আমি বিএনপির একজন কর্মী। দলের সিদ্ধান্ত আমার কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। দল যেভাবে সিদ্ধান্ত নেবে, আমি সেভাবেই আপনাদের পাশে থেকে কাজ করব এবং নির্বাচনে অংশগ্রহণ করব। একই সঙ্গে আপনাদের ভালোবাসা, মতামত ও প্রত্যাশাকেও সর্বোচ্চ গুরুত্ব দেব। কারণ আপনারাই আমার আপনজন, আপনাদের আস্থা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।” অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য