গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ভেড়ামারায় সমন্বয় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ভেড়ামারায় সমন্বয় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৯, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, ভেড়ামারার আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সহযোগিতায় পরিচালিত ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর অধীনে এই সভাটি অনুষ্ঠিত হয়। ‎

সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে খুব কম খরচে, অল্প সময়ে এবং কোনো ভোগান্তি ছাড়াই নিজেদের ছোটখাটো বিরোধের আইনি প্রতিকার পেতে পারেন, সেই লক্ষ্যেই গ্রাম আদালত কাজ করছে। তবে সঠিক তথ্যের অভাবে অনেকেই এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজসহ সকল অংশীজনকে একযোগে প্রচার-প্রচারণায় এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: গাজী আশিক বাহার উপজেলা সহকারী কমিশনার ভুমি,  ফিরোজ হোসেন জেলা ব্যবস্থাপক বাংলাদেশে গ্রাম আদালত বাংলাদেশে গ্রাম আদালত,রাকিব হোসেন ওসি (তদন্ত) ভেড়ামারা থানা,    শরিফুল ইসলাম উপজেলা সরকারী শিক্ষা অফিসার, আশফাকুর রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা: আমিরুল ইসলাম মান্নান, গোপাল চন্দ্র সাহা সমন্বয়কারী উপজেলা গ্রাম আদালত,  ব্র্যাক এনজিও, সহ  স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য  ভেড়ামারা উপজেলায় গ্রাম আদালত ভুক্তভোগীরা মামলা দায়ের করেন ৬৫১ টি নিষ্পত্তি হয়েছে ৫৮৮টি, উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে আসা ৬৬  মামলার মধ্যে ৫৪ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ‎উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম আদালতের কার্যকারিতা বাড়াতে উঠান বৈঠক, ধর্মীয় উপাসনালয়ে আলোচনা এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারীদের অধিকার রক্ষা ও বিচার প্রাপ্তি সহজ করতে গ্রাম আদালত বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।