মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক স্কুল শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সামনে এই ঘটনা ঘটে। আহত জিহাদ হোসেন (১৭) খয়ের চারা গ্রামের সাহেব আলীর ছেলে। সে ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় দশম শ্রেণীর শিক্ষার্থী। জিহাদের বাবা সাহেব আলী বলেন, শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে প্রাইভেট শেষ করে বাড়িতে যাওয়ার সময় মাদ্রাসায় সামনে ওই এলাকার রাজ ও আবদুল্লা তাদের বাবার নাম জানা নেই।
এই বখাটে ছেলেরা জিহাদের পথরোধ করে তার উপর অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে জিহাদের মাথায় কেটে যায়। স্থানীয়দের সহায়তায়ই তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু বিচার হাওয়া জরুরী। এই বিষয়ে জিহাদ হোসেন বলেন, আমি প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় শেরকান্দি গ্রামের রাজ ও আবদুল্লা সহ আরো ৭/৮ আমার পথরোধ করে বকাবকি করতে থাকে। আমি কিছু বললাম আগেই তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠিসোঁটা দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমি রাস্তায় পড়ে গেলে এলাকাবাসী উদ্ধার করে কুমারখালী উপজেলা হাসপাতালে এনে ভর্তি করে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
