কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

04 14 একাডেমিক স্থবিরতা দূর ও যোগ্য উপাচার্যের দাবিতে ইবিতে ছাত্র সমাবেশ

একাডেমিক স্থবিরতা দূর ও যোগ্য উপাচার্যের দাবিতে ইবিতে ছাত্র সমাবেশ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত চলমান একাডেমিক স্থবিরতা দূরীকরণে এবং একজন যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি […]
Read more
03 14 শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি ॥ জুলাইয়ের গণহত্যা সমর্থনের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়ের নামে চালানো অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক […]
Read more
02 15 ইবির অধ্যাপক আব্দুল মুঈদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

ইবির অধ্যাপক আব্দুল মুঈদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ রহমানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মীর মোশাররফ একাডেমিক ভবনের চতুর্থ তলায় এই শোক সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীর মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। এসময় অর্থনীতি বিভাগের সভাপতি […]
Read more
01 11 দৌলতপুরে আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র নিহত

দৌলতপুরে আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র নিহত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিক নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রাব্বির হোসেন (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান। এর আগে গত ৩০ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার […]
Read more
16 4 স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ গুমের অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের

স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ গুমের অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ গুমের প্রায় ১০ বছর পর কুষ্টিয়া মডেল থানায় গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ১৮৬০ সালে পেনাল কোডের ৩৬৪/৫০৬(২)/৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মডেল থানার মামলা নং-৮। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) সবুজের ছোট ভাই আরিফুল হোসেন সজীবের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৯ সেপ্টেম্বর) অভিযোগের শুনানির দিন […]
Read more
001 কুষ্টিয়ার চরমপন্থী সংগঠনের শীর্ষ সন্ত্রাসী থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির

কুষ্টিয়ার চরমপন্থী সংগঠনের শীর্ষ সন্ত্রাসী থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির

নিজ সংবাদ ॥ একসময় চরমপন্থী সংগঠনের শীর্ষ সন্ত্রাসী কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মৃত মজোহার বিশ^াস দ্বিতীয় পুত্র নাসির উদ্দিন বিশ^াস (৫৩)। খোঁজ নিয়ে জানা যায়, আমবাড়ীয়ার সিরাজ ১৯৯৮ সালে অস্ত্রসহ সারেন্ডার করার পর হালসা সুপুকুরিয়া গ্রামের জমির উদ্দিন চরমপন্থী রাজনীতিতে যোদান করে। নাসির উদ্দিন বিশ^াস সেই চরমপন্থী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্বে ছিলো। […]
Read more
05 13 পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক

পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আকস্মিকভাবে পদ্মা নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। সময়ের সাথে সাথে পদ্মা নদীর ভাঙন দিনদিন তীব্র আকার ধারণ করছে।  ভেঙে পড়ছে নদীর তীরবর্তী এলাকাসহ ভাঙনে মাদ্রাসা, মসজিদ, কৃষি জমি, ঘরবাড়ি, রাস্তা ও নদী রক্ষা বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়কও রয়েছে ভাঙনের ঝঁকিতে। উপজেলার বহলবাড়িয়া […]
Read more
02 14 ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে অমি-রনি'র মাদকের রাজত্ব

ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে অমি-রনি’র মাদকের রাজত্ব

বিশেষ প্রতিনিধি ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘরের ছেলে হিসেবে পরিচিত কুষ্টিয়ার আব্দুল জলিলের দুই ছেলে অমি-রনি। আওয়ামী সরকারের ১৬ বছরে তাদের সম্পদের পরিমান ষোল গুণের অধিক ফুলে ফেঁপে টয়টম্বুর। সজীব থেকে এসকে সজীব তৈরির কারিগর এ দুই ভাইয়ের গত ১৬ বছরের ইতিহাস অনেক কিছুর জানান দেয়। সাধারণ মানুষের কাছে ট্রান্সপোর্ট মালিক হিসেবে পরিচিত […]
Read more
15 7 মঙ্গলবাড়ীয়ার সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই

মঙ্গলবাড়ীয়ার সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া এলাকার সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি জমি দখল, মাদক ব্যবসা ও এলাকার মহিলাদের উপর অত্যাচার সহ নানা অপকর্ম করে আসছিল শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার রেজার ছেলে সন্ত্রাসী রাকিবুল হোসেন রাকিব। রাকিবের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একই এলাকার মীর […]
Read more
14 10 কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু চোর সন্দেহে নারীকে গণধোলাই

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু চোর সন্দেহে নারীকে গণধোলাই

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু চোর সন্দেহে রহিমা আক্তার মুক্তা (৩৫) এক নারীকে গণধোলাই দিয়ে আহত করা হয়েছে। হাসপাতালের রোগীদের স্বজন ও বহিরাগতরা তাকে গণধোলাই দেয়। এতে সেই নারী আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। আহত […]
Read more
1 499 500 501 502 503 995

সর্বাধিক পঠিত