ভেড়ামারা এতিমখানায় গেলো অভিযানে জব্দকৃত জাটকা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা এতিমখানায় গেলো অভিযানে জব্দকৃত জাটকা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥  ভেড়ামারা কলেজ বাজারে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি সকালে অভিযান চালিয়ে ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী সকালে ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়তে অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত ৭ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা রাঃ মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ভেড়ামারা থানার এসআই দিবাকর হালদারসহ সঙ্গীয় ফোর্স ও ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান তিনি বলেন, ২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ জাটকা বলে বিবেচিত হয়। জাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা ভেড়ামারা কলেজ বাজারের বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ৭ কেজি জাটকা জব্দ করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।