বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের অভিযানে দিনদুপুরে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের এস,আই, জনি সঙীয় ফোর্স সহ একাধিক মামলার আসামি রিপন মন্ডল কে কুমারখালী গাজী তৈল পাম্পের সামনে থেকে গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মোঃ রিপন মন্ডল (৪৮) কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালুয়া গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে।
কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি দিয়ে কুপিয়ে সোহেল রানা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম করে। ৭ জানুয়ারি দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে। আহত ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত ওমর আলী।
