দৌলতপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক এক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক এক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর  অধীনস্থ  দৌলতপুরের চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ২৫ পিচ  ইয়াবা ট্যাবলেটসহ শনিবার সন্ধ্যা ছয়টার পরে মোঃ আশরাফুল মৃধা নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।আটককৃত আশরাফুল মৃধা দৌলতপুর উপজেলার ইনসাফ নগর শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল রবিবার (১৮ জানুয়ারী)  সকাল ১১ টার সময় বিজিবি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান,  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২ এস হতে  বাংলাদেশের অভ্যন্তরে চিলমারী বিওপির  ডাক্তার পাড়া নামক স্থানে চিলমারী বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে বাংলাদেশী চোরাকারবারী মোঃ আশরাফুল মৃধা কে আটক করে। উক্ত আসামীসহ আটককৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।