কম্পিউটার স্পেস ইনস্টিটিউটে বিদায় অনুষ্ঠান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কম্পিউটার স্পেস ইনস্টিটিউটে বিদায় অনুষ্ঠান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কম্পিউটার স্পেস ইনস্টিটিউট, কুষ্টিয়ায় ২০২৫ ইন্টার্নশিপ ব্যাচের সার্টিফিকেট বিতরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম রনি। এতে কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ও কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, কুষ্টিয়ার পরিচালক আরাফাত জামান তপন, চর্যাপদ,কুষ্টিয়ার সভাপতি মোঃ আনোয়ার কবির বকুল, কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের এইস আর এডমিন মোঃ সোহানুর রহমান, কম্পিউটার ডিপার্টমেন্টের প্রধান ইন্সট্রাক্টর মোঃ নাজমুল ইসলাম, অটোক্যাড ডিপার্টমেন্টের সিনিয়র প্রশিক্ষক সেফাতুল ইসলাম পিন্জু ও ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ ইমতিয়াজ জনি। অনুষ্ঠানে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও সাতক্ষীরা জেলার ৯০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।