কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী তেবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান মিলন নামে (৬০) বয়সী বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে পৌর এলাকার তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিলন (৬০) তেবাড়িয়া গ্রামের মৃত-মোস্তফা রহমানের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে কোন এক সময় তিনি সবার অজান্তে ঘরের বাঁশের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়িতে সেই সময় কেউ না থাকায়।
স্থানীয়রা ঘরে জানালা দিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নিহতের ছেলে মনা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিলো। আমার নানি মারা যাওয়ার খবর শুনে আমরা মামা বাড়িতে ছিলাম। কি ভাবে কি হয়েছে বলতে পারছিনা। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিরুল ইসলাম বলেন, তেবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক জন আত্মহত্যার ঘটনার খবর পেয়ে। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
