নিউ সুমি ক্লিনিকের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিউ সুমি ক্লিনিকের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার খয়েরচারা গ্রামের আজাদের মেয়ে রুপসী খাতুন কিডনি রোগে মারা যান। গত (২০ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে কিডনি রোগে অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর বেশকিছু দিন আগে নিউ সুমি ক্লিনিকে সিজারের মাধ্যমে সুস্থভাবে তিনি নবজাতক শিশুর জন্ম দেয়। সুস্থভাবে সেখান থেকে বাড়ি ফিরেন। তার মৃত্যুর জন্য সিজারের অপারেশন বা ওই ক্লিনিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পরিবারের। সুমি ক্লিনিকের বেশে সুনাম রয়েছে। কিডনি রোগে তার মৃত্যু হলেও একটা পক্ষ ক্লিনিকের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

রুপসী খাতুনের পরিবারের সদস্যরা বলেন, নিউ সুমি ক্লিনিক থেকে সিজার করে ভালোভাবে নিরাপদে ছেলে সন্তানের জন্ম হয় রুপসী খাতুনের। সিজার করে বাচ্চা হওয়ার পর দুজনেই সুস্থ ছিল। সুমি ক্লিনিকের সেবার মান ও ক্লিনিকের পরিবেশ খুব ভালো। প্রায় এক সপ্তাহ পর ছাড়পত্র নিয়ে দুজনেই সুস্থ অবস্থায় বাড়িতে আসে। এরপর বেশকিছুদিন পর কিডনি রোগে অসুস্থ হয় রুপসী খাতুন। কিডনি রোগে অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। রাজশাহী মেডিকেলে কিডনি জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর ভোরে তার মৃত্যু হয়। কিডনি রোগে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর জন্য সুমি ক্লিনিকের কোনো দোষ নেই। সুমি ক্লিনিকের সেবার মান ভালো, সেখানে সিজার করা হয়েছিল। সুস্থ হয়ে সেখান থেকে বাড়িতে এসে তারপরে কিডনি রোগে তার মৃত্যু হয়েছে। আমাদের কোনো অভিযোগ নেই।কিন্তু বিভিন্ন সাংবাদিক আমাদের বিভ্রান্তিতে ফেলছে।

ক্লিনিকের বিরুদ্ধে মনগড়া মিথ্যা অপপ্রচার করছে। আমাদের কোন অভিযোগ নেই। মিথ্যাচার বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি।জানা যায়, গত ৫ অক্টোবর সকালে খয়েরচারা গ্রামের আজাদের মেয়ে রূপসী খাতুনকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানোর জন্য নিউ সুমি ক্লিনিকে ভর্তি করা হয়। ঐ দিনই তার অপারেশন করানো হয়। ছেলে সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ ছিল। ৯ অক্টোবর তাদেরকে সুস্থ অবস্থায় ছাড়পত্র দেন ক্লিনিক কর্তৃপক্ষ। রূপসী খাতুন ও তার ছেলেকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। বাড়িতে যাওয়ার বেশকিছুদিন পর কিডনিজনিত রোগে রূপসী খাতুন অসুস্থ হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা রূপসী খাতুনকে চিকিৎসা দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ১৪ অক্টোবর রাত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।

সেখানে পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত চিকিৎসকরা। ২০ অক্টোবর ভোরে কিডনি রোগে তার মৃত্যু হয়। নিউ সুমি ক্লিনিকের মালিক মধু বলেন, রুপসী খাতুন আমাদের ক্লিনিক থেকে সিজারের মাধ্যমে সুস্থভাবে শিশুর জন্ম দেয়। এরপর নিয়ম অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। সুস্থ অবস্থায় মা ও শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যায়। সিজারের অপারেশন নিয়ে তাদের কোন সমস্যা নেই, অভিযোগ নেই। কিডনি রোগে অসুস্থ ছিল সে। আমাদের হাসপাতাল থেকে যাওয়ার বেশ কিছুদিন পর কিডনি রোগে অসুস্থ হয়ে কুষ্টিয়া ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসাধী নেন। এরপর কিডনি রোগে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর একটি কুচক্রী মহল আমাদের ক্লিনিকের বিরুদ্ধে মিথ্যাচার করছে, নানা অপপ্রচার করছে। নিয়ম মেনে আমরা ক্লিনিকের রোগীদের উন্নত সেবা দিই। আমাদের ক্লিনিকের সুনাম আছে। ক্লিনিকের সুনাম নষ্ট করার জন্য আমাদের ক্লিনিকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।