নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মোঃ মিঠুন ইসলাম (২৬) জেল পলাতক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামি কুমারখালী থানার, পান্টি (কারিগরপাড়া) গ্রামের মৃত আবু মুসা’র ছেলে। গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি (কারিগরপাড়া) এলাকা হতে পলাতক আসামি মিঠুন ইসলাম কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
