মিরপুর প্রেসক্লাবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর প্রেসক্লাবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে মতবিনিময় 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১০, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার সময় মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ছাত্ররা বলেন, আমার ভায়ের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা এখানে এই মিরপুরে কাউকে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে দেব না।

আমরা সারা বাংলাদেশে ছাত্ররা রাজপথে আছি, মিরপুরের মানুষের জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে কেউ কোন অপৃতিকার ঘটনা ঘটাতে না পারে এবং কোন দোকান পাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা যাতে হামলা করতে না পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের এটুকুই বলতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন। এ সময় মিরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে একত্বতা ঘোষণা করেন।

মিরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম,সাধারণ সম্পাদজ রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য হাজী আসাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, প্রচার ও দপ্তর সম্পাদক সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধক্ষ্য হাফিজুর রহমান সদস্য আশরাফুল আলম হীরা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ছাত্র সমাজের মধ্যে, সাগর আহমেদ, সাব্বির আহমেদ, তন্ময়,নাহিদ,নিলয়, আসিফ, রাসেল, সাজিম সহ মিরপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমাজের ছাত্ররা উপস্থিত ছিলেন।