সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৫, ২০২৩
সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ

সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের উদ্যোগে ‘২০বছর পুরাতন বাসের ইকোনমিক লাইফ নির্ধারন’ প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রুপের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গ্রুপের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, গ্রুপের কার্যকরি সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, সাবেক কার্যকরি সভাপতি আতাহার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি আকিল আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ।

সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ

সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ

সরকার সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো : পরিবহন নেতৃবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি সালাউদ্দিন সন্টু, যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক নান্টু, সহকারী সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক এস.এম রেজাউল করিম, নির্বাহী সদস্য হাফিজুর রহমান, আইয়ুব আলী, কামরুজ্জামান মিন্টু ও আতিয়ার রহমান।

গ্রুপের সাধারন সম্পাদক হাসান আবুল ফজল সেলিম স্বাগত বক্তব্যে বানিজ্য মন্ত্রনালয়ের নেয়া ‘২০ বছর পুরাতন বাসের ইকোনিক লাইফ’ প্রসঙ্গে সরকারের নেয়া সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেন। এসময় তিনি পরিবহন সেক্টরকে গতিময় করতে এবং মালিকদের ব্যবসায়িক সুবিধাদি বৃদ্ধিকল্পে সরকারের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাস মালিকদের যে কোন আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি বলেন, আমরা পরিবহন মালিক সরকারের যাবতীয় বিধি বিধান মেনে সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা পরিচালনা করতে যেয়ে হিমিশিম খাচ্ছি অথচ অবৈধ যানবাহন আজ মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এতে কর্তৃপক্ষের কোন নজরদারী নেই। ফলে আমরা আর্থিকভাবে মারাত্বক ক্ষতির মধ্যে পড়েছি।

তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত পুর্নাঙ্গ কার্যকরি হলে পরিবহন মালিকেরা মারাত্বক দুর্যোগে পতিত হবে। আর এই ব্যবসার মন্দা দেখা দেবে। এতে করে সরকারের যাবতীয় উন্নয়নের সাথে আমরা যেমন সহযোগিতা করে যাচ্ছি আশা করি সরকার দেশের হাজার হাজার পরিবহন মালিকদের এই সমস্যার দিকে বিশেষ নজর রাখবে বলে আশা রাখি।

তিনি আরো বলেন, আগামী দিনে আপনাদের সাথে নিয়েই আমরা এই বিষয়ে সরকারের সাথে বসে সমাধানের চেষ্টা করবো অন্যাথায় আমরা কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবো। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে দৃষ্টি আকর্ষন করাতে পারলে সরকার বিষয়টি গুরুত্বসহকারে ব্যবস্থা নেবে বলে আশা রাখি।

সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসগর আলী বলেন, সরকারের সদিচ্ছার অভাব নেই। সরকারকে দেশের উন্নয়নের গতি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে এধরনের সিদ্ধান্ত উন্নয়নের উপর বিরুপ প্রভাব পড়তে পারে। আশা করি আমরা নেতৃবৃন্দ সরকারকে বুঝাতে পারলে সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে।

তিনি আরো বলেন, আমরা সরকারের সকল উন্নয়নের সাথে আছি এবং থাকবো এবং সরকার পরিবহন সেক্টরের উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব না দিলে প্রয়োজনে আমাদের আন্দোলনের পথে এগুতে হবে তবে আমরা বিশ্বাস করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জানতে পারলে বিষয়টির সুষ্ঠু সুরাহা করবেন বলে বিশ্বাস রাখি।

পরে উপস্থিত মালিকদের বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আগামীতে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: