নিজ সংবাদ \\ বিশ্বের সাথে তাল মিলিয়ে কুষ্টিয়ায় ডেন্টাল সার্জন ফোরামের উদ্যোগে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০২৪ পালিত হয়েছে। ‘বি ডি এস নয়তো ডেন্টিস্ট নয়’ এই প্রতিপাদ্যের মাধ্যমে গতকাল বুধবার (৬ মার্চ) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেনারেল হাসপাতালের ডেন্টাল বহিঃ বিভাগে জণগণের মাঝে দাঁতের যতেœ সচেতনতা সৃষ্টি করা, দাঁত ও মুখের যতেœ জণগণকে উদ্বুদ্ধ করা এবং দাঁতের যতেœ ডেন্টাল চেক-আপের বিষয়টি সাধারণ জণগণকে উৎসাহিত করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিডিএস ডিগ্রি ছাড়া কেউ দাঁতের চিকিৎসক দিতে পারবে না। এ ব্যাপারে কুষ্টিয়া ডেন্টাল সার্জন ফোরামের সবাইকে সচেতন থাকতে হবে। দাঁত মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই কেউ যাতে বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কারো কাছে গিয়ে মানবদেহের এই অঙ্গটির ক্ষতি সাধন না করে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। এসময় কুষ্টিয়া ডেন্টাল সার্জন ফোরামের সভাপতি ডাঃ আমান উলাহ, সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার প্রামাণিকসহ ফোরামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
