কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজ সংবাদ \\ র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমান উদ্দিন আমান (৩৫) গ্রেফতার। সে চুয়াড়াঙ্গা জেলার আলমাডাঙ্গার ডামোশ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আমান উদ্দিন আমান ঢাকা উত্তরা পূর্ব থানার মামলা নং-২৬(১১)১৩, টিআর-৫০৩/১৮, ধারা-১৪৩/১৪৭/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে দুই বছর ছয় মাসের সশ্রম করাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। গতকাল বুধবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বেলগাছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর